1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোসাদসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মোসাদসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকড

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ওয়েবসাইটসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটে আবারও হামলা চালানো হয়েছে। ‘অ্যানোনিমাস সুদান’ নামের একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরায়েলের অবকাঠামোতে সাইবার হামলা চালিয়ে আসছে। সাইবার হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। তবে মোসাদের গোয়েন্দা তথ্য ফাঁস হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদপত্র মা’আরিবের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে সাইবার হামলার শীর্ষে রয়েছে ইসরায়েলি সরকারের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সরকারি বীমা কোম্পানির ওয়েবসাইট। হ্যাকার গ্রুপটি সাইবার হামলা চালানোর হুমকি দিয়ে জানিয়েছে, এটি একটি বড় হামলার শুরু মাত্র।

‘অ্যানোনিমাস সুদান’ নামের একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, এর আগেও ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, বীমা, পোস্ট অফিস, স্বাস্থ্য, বেন গুরিয়ন বিমানবন্দর ও অধিকৃত অঞ্চলের অন্যান্য সংস্থা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews