1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রহমতপুরে ছিন্তাইয়ের সময় ১ জনকে পিটিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রহমতপুরে ছিন্তাইয়ের সময় ১ জনকে পিটিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন রহমতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খানপুরা গ্রামে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আ: জব্বার আকন হাসপাতালে। গত বুধবার (২ জুলাই) সকাল আনুমানিক ৫ টায় মৃত উজ্জ্যত আলী আকন এর বাড়ির দক্ষিণ পাশে সিদ্দিকুর রহমানের কলা বাগানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আ: জব্বার আকন (৫৮) তিনি হলেন ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত উজ্জত আলী আকনের ছোট ছেলে। আহত আ: জব্বার আকন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আ: জব্বার আকন জানান প্রতিদিনের ন্যায় গত ২ জুলাই সকালে দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কাদা মাটির রাস্তা দিয়ে হেঁটে সিদ্দিকুর রহমান এর কলাবাগান পার হলে বাগানে ওৎ পেতে থাকা সুমন খলিফা, কামাল খলিফা (আক্কাস), সুধীর চন্দ্র ধুপি, ও দিলীপ চন্দ্র ধুপি সহ ১০/১২ জন মিলে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে জি আই পাইপ ও রড দিয়ে সজোরে আঘাত করলে সাথে সাথে আ: জব্বার আকন কাদা মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে সুধীর চন্দ্র ধুপি মাথা ও মুখ কাঁদার ভিতর চেপে ধরে , তার পা দিলীপ চন্দ্র ধুপি কাদা মাটির সাথে চেপে ধরে ও বুক ও হাত কামাল খলিফা (আক্কাস) কাদা মাটির সাথে চেপে ধরে সাথে থাকা নগদ ক্যাশ ৭০,২০০ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে ৪ জুলাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আরো জানা যায় ১০ জুলাই সকাল ৯ টার দিকে উক্ত আসামিরা আ: জব্বার আকন এর বাড়িতে এসে এই ঘটনা নিয়ে আইনি প্রক্রিয়ায় গেলে বাপ ও ছেলেকে হত্যা করে তাদের বংশ নির্বংশ করে দিবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews