1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানীতে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাজধানীতে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর রামপুরা থানার চৌধুরীপাড়া এলাকায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত নারীর নাম মৌরানি সরকার (২৩)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন বলেন, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে ঝগড়া করে গতকাল (সোমবার) সে আত্মহত্যা করে। পরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা রামপুরা থানার চৌধুরী পাড়ার খিলগাঁও ১৪৩/বি বাসায় ভাড়া থাকেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews