1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরের রামগতিতে ঘন কুয়াশার কারণে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আলাউদ্দিন ও আলী আকবর নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রামগতি থানার ওসি আলমগীর হোসেন। এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন উপজেলার চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও অপর নিহত আকবর চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঘন কুয়াশার কারণে ঘটনাস্থলে আলাউদ্দিন ও আকবরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। সেখান থেকে তাদের নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে কিছুক্ষণের ব্যবধানে দু’জনেই মারা গেছেন। এরমধ্যে মোটরসাইকেলযোগ একজন আজাদনগর থেকে আসার পথে অন্যজন আলেকজান্ডার বাজার থেকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সকালে রামগতিতে ঘন কুয়াশা ছিল। কুয়াশার কারণে কিছু দেখতে না পেয়ে মোটরসাইকেল দুটি নিয়নন্ত্রণে হারিয়ে দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত দু’জনই মারা গেছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews