লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ
প্রকাশিত :
শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
৬৮৯
0 বার সংবাদি দেখেছে
এস এম আলতাফ হোসাইন সুমন // লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্ত দিয়ে আবারও ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বিওপির সীমান্তে মেইন পিলার ৯২৫ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতের ৭৫ বিএসএফ এর সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে পাঠিয়ে দেয় । পরে সীমান্ত মেইন পিলার ৯২৫ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বানিয়াটারী নামক স্থান হতে বিজিবির সদস্যরা ওই ১০ জনকে আটক করে। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩জন নারী ও ৪ শিশু রয়েছেন।
বিজিবি জানায়, আটককৃতরা প্রায় ১৫ বছর ধরে ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফ এর হাতে হস্তান্তর করে। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়।
এ বিষয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, পুশইনকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন। তাদের পরিচয় নিশ্চিত করার জন্য যাচাই- বাছাই চলছে। তথ্য- প্রমাণের ভিত্তিতে সত্যতা পেলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিদিন বাংলাদেশের কোন না কোন সীমান্ত এলাকা দিয়ে পুশইনের ঘটনা ঘটছে । তাই এর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে বিজিপি জানান।