1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শপথ নিলেন নতুন ১১ অতিরিক্ত বিচারপতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শপথ নিলেন নতুন ১১ অতিরিক্ত বিচারপতি

  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪৭৩ 0 বার সংবাদি দেখেছে

শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি। আজ (৩১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী। এর আগে এ ১১ জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।

শপথ নেওয়া ১১ অতিরিক্ত বিচারপতি হলেন, জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী একে রবিউল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন ও মো. আলী রেজা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews