
মোঃ মেহেদী হাসান সুমন // শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা জেলা পুলিশের সিভিল স্টাফ এবং আউটসোর্সিংয়ে কর্মরত সনাতন ধর্মাবলম্বী সদস্যদের মাঝে শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)
এ সময় পুলিশ সুপার উপস্থিত সকলের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), আরআই, পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।