1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিক্ষক নিবন্ধন আন্দোলনে জলকামান-সাউন্ড গ্রেনেড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শিক্ষক নিবন্ধন আন্দোলনে জলকামান-সাউন্ড গ্রেনেড

  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীকে সনদ প্রদানের দাবিতে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাব থেকে আন্দোলনকারীরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। বারবার সরে যেতে বলা হলেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন। শেষপর্যন্ত ১১টা ২৩ মিনিটে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, “সড়ক অবরোধের কারণে এলাকায় তীব্র যানজট তৈরি হচ্ছিল। বারবার অনুরোধ সত্ত্বেও তারা না সরায় জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।”

আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ২০,৬৮৮ জন প্রার্থীকে মৌখিকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। এর প্রতিবাদে তারা ১৫ জুন থেকে এনটিআরসির সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন। তাদের দাবি, মৌখিক পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন করে ভাইভায় অংশগ্রহণকারী সবাইকে সনদ দিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews