1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিক্ষকদের জলকামান নিক্ষেপ করল পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শিক্ষকদের জলকামান নিক্ষেপ করল পুলিশ

  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৫ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি করা শিক্ষকরা। পুলিশ তাদের ওপর জলকামান ছুড়েছে।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। এ সময় তাদের ওপর জলকামান ছুড়লে অন্তত পাঁচজন আহত হন। তাদের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মিছিল নিয়ে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন শিক্ষকরা। মিছিলটি রাজধানীর কদম ফোয়ারা কাছাকাছি পৌঁছালে পুরিশ তাদের বাধা দেয়। সেখানে পুলিশ তাদের জানায়, বাসভবনের সামনে একসঙ্গে এতজন যাওয়া সুযোগ নেই। চাইলে শিক্ষকদের কয়েকজন প্রতিনিধি সেখানে যেতে পারেন।

তবে পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে শিক্ষকরা সামনের দিকে যেতে চেষ্টা করে। এ সময় শুরু হট্টগোল। পুলিশ তখন জলকামান নিক্ষেপ করে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে শিক্ষকদের বাধা দেওয়া হয়েছে। পরে তারা সড়কের ওপর বসে পড়লে পুলিশ সরিয়ে দিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews