1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিশুকে টেনেহিঁচড়ে দুই কিমি নিয়ে গেল ট্রাক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শিশুকে টেনেহিঁচড়ে দুই কিমি নিয়ে গেল ট্রাক

  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // ছয় বছর বয়সী এক শিশুকে টেনেহিঁচড়ে দুই কিলোমিটারের বেশি নিয়ে গেছে দ্রুত গতিতে থাকা এক ট্রাক। ইতোমধ্যে ওই শিশু নিহত হয়েছে। ভারতের উত্তর প্রদেশের মাহবায় ঘটেছে মর্মান্তিত এই দুর্ঘটনা। এই ঘটনায় নিহত শিশুর নানাও মারা গেছেন। খবর এনডিটিভির।

দেশটির পুলিশ জানিয়েছে, ৬৭ বছর বয়সী উদিত নারায়ণ এবং তার নাতি সাতভিক স্কুটিতে করে বাজারে যাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে থাকা এক ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই উদিত মারা যান এবং সাতভিক ও স্কুটিকে দুই কিলোমিটারের বেশি টেনে নিয়ে যায় ট্রাকটি।

ওই ঘটনার একটি ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক বাইক চালকই ট্রাকের চালককে সতর্ক করার চেষ্টা করছিলেন। তবে তাতে সাড়া দেয় নি ওই ট্রাকের চালক।

শেষমেশ পথচারীরা রাস্তায় পাথর ও বোল্ডার রাখার পর অবশেষে ট্রাকটি থামে। স্থানীয়রা ট্রাকের চালকে মারধর করে। এরপর পুলিশ এসে চালককে ও ট্রাক নিয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews