1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নাটোরের লালপুরে শ্বশুরবাড়ি এসে রাস্তা পারাপরের সময় মোটরসাইকেলের ধাক্কায় শামসুল আলম (৫২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর মাসুমের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু জানান, নিহত শামসুল আলম পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুরের বাসিন্দা তিনি ঈশ্বরদী পৌর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। নিহতের শ্যালক জাহাঙ্গীর আলম বলেন, শামসুল আলম তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুমের মোড়ের চায়ের দোকানে চা পান করে বাড়িতে আসার জন্য ইয়াছিন আলীর বাড়ির নিকটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পালিদেহা থেকে গৌরীপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুর রহমান সাগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।’ লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একই দিন সকাল পৌনে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে একই এলাকার চান্দু মোল্লা (৬২) ও তাঁর স্ত্রী আরবী বেগম (৪৫) নিহত হন। এ ছাড়া ভোর সাড়ে ৪টার দিকে পাবনা-বনপাড়া সড়কে উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধরা গ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews