1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৪ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // “সাংবাদিক নির্যাতন বন্ধ করো, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করো” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বরিশাল জেলার গৌরনদীতে ১১ আগস্ট, মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও গৌরনদী প্রসক্লাবে প্রতিবাদ সমাবেশ করেছেন। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও সমকাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি খন্দকার মনিরুজ্জামান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সাংবাদিক জহিরুল ইসলাম জহির, মোঃ গিয়াস মিয়া ও সদস্য মোঃ আসাদুজ্জামান রিপন, খোকন আহম্মেদ হীরা, বদরুজ্জামান খান সবুজ, আমিন মোল্লা, সঞ্জ পল, মনীষ চন্দ্র বিশ্বাস, মোল্লা ফারুক হাসান, মোঃ খায়রুল ইসলাম ও জামিল মাহমুদ। এর আগে নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় গ্রেফতারকৃত আসামিদের শাস্তির মাধ্যমে দ্রুত ফাঁসির দাবি জানান বক্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews