1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাক্ষাৎকার দেয়া সেই নাফিজ মাদকসহ গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সাক্ষাৎকার দেয়া সেই নাফিজ মাদকসহ গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৭৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতি‌বেদক // রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাফিজ মোহাম্মদ আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাসা থেকে অবৈধ বিদেশি মদ, বিয়ার, মাদক গ্রহণের সরঞ্জাম ও পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়। সম্প্রতি জার্মান মিডিয়া ডয়চে ভেলে র‌্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি।

 

ঢাকা মে‌ট্রোপ‌লিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভা‌গের ডি‌সি উপকমিশনার মো. আবদুল আহাদ বলেন, না‌ফি‌জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে অ্যারেস্ট করার সময় বাসায় অবৈধভাবে রাখা অনেকগুলো বিদেশি মদ পাওয়া গেছে।

এ ছাড়া তার হেফাজত থেকে পুলিশ স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তার নামে রোববার দিবাগত রাতে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। তখন তার এক বান্ধবীকেও আটক করেছিলো বাহিনীটি।

সে সময় নাফিজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। এ ছাড়া নাফিজের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, ব্যাজসহ দুটি খেলনা পিস্তল উদ্ধারের কথাও জানায় বাহিনীটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews