1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুনামগঞ্জে সীমান্তিকের জিএসএমদের সাথে অভিজ্ঞতা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সুনামগঞ্জে সীমান্তিকের জিএসএমদের সাথে অভিজ্ঞতা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৫৬ 0 বার সংবাদি দেখেছে

বিশেষ প্রতিনিধি //

চলতি মাসের ১২ আগস্টে ইউ এস এ আই ডির সহযোগিতায় সোশ্যাল মাকেটিং কোম্পানি এর ব্যবস্থাপনায় বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিক কর্তৃক এফআইভিডিবি সেন্ট্রাল ট্রেনিং সেন্টার,শান্তিগঞ্জ, সুনামগঞ্জ এ গোল্ড স্টার মেম্বার (জিএসএম) দের নিয়ে অভিজ্ঞতা ও মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সীমান্তিক এমআইএসএইচডি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ডা: মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে  ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মো: সাইদুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএম আল কামাল, উপ -পরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগ, সুনামগঞ্জ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন একেএম ফজলে খোদা, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, সোশ্যাল মাকেটিং কোম্পানি এবং সুনামগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট টিম লিডার জাহাঙ্গীর আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।

সভায় ছাতক, বিশ্বম্ভরপুর, দিরাই ও জামালগঞ্জ উপজেলা থেকে ১২৬ জন জিএসএম, ইউএস, সিএম ও প্যারামেডিক গন অংশগ্রহন করেন।জিএসএম গন কমিউনিটি তে জনগণের স্বাস্থ্যগত আচরণ পরিবর্তন বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে স্থায়ীত্ব আনয়নের জন্য নানাবিধ পরামর্শ ও প্রয়োজনীয় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সামগ্রী হাতের কাছে পৌছানো এবং নিজেকে একজন নারী উদ্যাক্তা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সভায় প্রধান বক্তা একেএম ফজলে খোদা উপস্থিত জিএসএম, ইউএস, সিএম ও প্যারামেডিকদের সাথে উন্মুক্ত আলোচনা করেন এতে সবাই বিশেষ করে জিএসএম গন তাদের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন।  এছাড়াও সকলের কাজের অগ্রগতির জন্য বিভিন্ন দিক নিদের্শনামুলক পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি এসএম আল কামাল এমআইএসএইচডি (কমিউনিটি মোবিলাইজেশন) কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। তিনি বক্তব্যে বলেন এ প্রজেক্টের কাজ পরিবার পরিকল্পনা পদ্ধতির হার বৃদ্ধি, এএনসির হার বৃদ্ধি ও শিশু পুষ্টি হীনতা দুরী করনে বিশেষ ভুমিকা পালন করবে।

সভার সভাপতি ডাঃ মোঃ রুহুল আমিন সবার কাজের অগ্রগতির জন্য বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন এবং সকল কে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ উপজেলা সুপারভাইজার, শ্রেষ্ঠ কমিউনিটি মোবিলাইজার, শ্রেষ্ঠ জিএসএমদের পুরস্কার প্রদান করা হয়।এছাড়া আরো বক্তব্য রাখেন মোঃ তোফায়েল আহমেদ, সিনিয়র একাউন্টস এন্ড এডমিন অফিসার, সৈয়দ হাবিবুর রহমান আকিক,প্রোগাম স্পেশালিষ্ট এম আই এস এন্ড ডকুমেন্টশন,হুমায়ুন কবীর কো-অর্ডিনেটর, এমএমএস প্রজেক্ট, সীমান্তিক,জনাব মোঃ জহিরুল ইসলাম, এএও, সীমান্তিক,সুনামগঞ্জ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews