1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’র ঝুলিতে তিন পুরস্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’র ঝুলিতে তিন পুরস্কার

  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // কানাডার অন্যতম মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র ১২তম আসরে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। উৎসবে সেরা অভিনেত্রীর সম্মানসহ মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সিনেমাটি। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির আন্তর্জাতিক এই অর্জনে পুরো টিম ও দেশের চলচ্চিত্রাঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

কানাডার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রইদ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নাজিফা তুষি। সিনেমাতে ‘সাদুর বউ’ চরিত্রে তার অনবদ্য ও প্রাণবন্ত অভিনয় আন্তর্জাতিক বিচারকদের নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি কারিগরি ও শৈল্পিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ উৎসবে সেরা সিনেমাটোগ্রাফিতে জায়গা করে নিয়েছে জোয়াহের মুসাভভির জ্যোতি এবং সেরা সংগীতের পুরস্কারও রাশিদ শরীফ শোয়েবের মাধ্যমে নিজেদের ঝুলিতে ভরেছে ‘রইদ’। তিন ক্যাটাগরিতে পুরস্কার অর্জনের এই আনন্দের খবর নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ কলাকুশলীরা নেটদুনিয়ায় শেয়ার করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

জোয়াহের মুসাভভির জ্যোতি বলেন, আমার কাছে পুরস্কার মানে শুধু একটা স্বীকৃতি নয়। বরং মনে হয়, যে কাজটা ভালোবেসে এবং মন দিয়ে করেছি, সেটাকে কেউ দেখেছে, অনুভব করেছে; এটাই সবচেয়ে আনন্দের। একই সঙ্গে পুরস্কার একটা দায়িত্বও তৈরি করে। মনে করিয়ে দেয়, সামনে আরও ভালো কাজ করতে হবে, আরও মন দিয়ে কাজ করতে হবে। আর আমার কাজ বা এই স্বীকৃতি যদি অন্য কাউকেও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করে, তাহলে সেটাই হয়তো এর সবচেয়ে বড় প্রাপ্তি।

এদিকে, ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র এই আসরে সেরা সিনেমার পুরস্কার জয় করেছে নেপালের আলোচিত সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’, যা এর আগে বিশ্বখ্যাত কান উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জুরি পুরস্কার অর্জন করেছিল।

অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’র সাফল্যের যাত্রা এটিই প্রথম নয়; এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল সিনেমাটি। শুধু তাই নয়, বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার ধারাবাহিকতায় আসন্ন অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বা ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অফিসিয়ালি জমা দেওয়া হয়েছে এই সিনেমাটি।

গ্রামীণ প্রেক্ষাপটের পটভূমিতে নির্মিত ‘রইদ’ সিনেমায় অ্যাডাম ও ইভের পৌরাণিক গল্পের আবহকে কাজে লাগিয়ে একটি রহস্যময় ও ভিন্নধর্মী উপাখ্যান ফুটিয়ে তুলেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড। এতে নাজিফা তুষি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews