1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্ত্রীকে খুনের পর সন্তানদের আটকে রেখে উধাও স্বামী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

স্ত্রীকে খুনের পর সন্তানদের আটকে রেখে উধাও স্বামী

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি // ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ৩ সন্তানের জননীকে ছুরিকাঘাতে খুন করেছে স্বামী। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী পলাতক।

 

নিহত নারী আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘিরপাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌসী (৩৫)। অভিযুক্ত ব্যক্তি সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মো. আউয়াল মিয়ার ছেলে কাউসার মোল্লা (৫০)। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কাউসার ও জান্নাতুল শহরের কলেজপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। কাউসার দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও পরকীয়ায় লিপ্ত। এসব নিয়ে প্রায়ই জান্নাতুলের সঙ্গে স্বামীর কলহ চলত। এরই জের ধরে বুধবার সকালে কাউসার ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে খুন করে। পরে বিষয়টির টের পেয়ে তাদের সন্তানরা কক্ষে যাওয়া মাত্রই তাদের ঘরে আটকে রেখে পালিয়ে যান তিনি।

পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, বুধবার সকালে সংবাদ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews