1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচ: উপজেলা প্রশাসনকে হারিয়ে পৌরসভা একাদশের জয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচ: উপজেলা প্রশাসনকে হারিয়ে পৌরসভা একাদশের জয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে উপজেলা প্রশাসন একাদশকে ২-০ গোলে পরাজিত করেছে পৌরসভা একাদশ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলার শুরু থেকেই পৌরসভা একাদশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে এবং সুযোগ কাজে লাগিয়ে দুটি গোল করে এগিয়ে যায়। অপরদিকে উপজেলা প্রশাসন একাদশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও তা থেকে গোল আদায় করতে পারেনি।

নির্ধারিত সময় শেষে ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে পৌরসভা একাদশ।

খেলা শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী পৌরসভা একাদশের হাতে চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) ও নলছিটি পৌরসভার প্রশাসক সেগুফতা মেহনাজ এ সময় উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের মুহূর্তে মাঠজুড়ে দর্শক ও খেলোয়াড়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

আয়োজকরা জানান, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য উদযাপন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের প্রীতি খেলার আয়োজন করা হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews