দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১২ জন।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম উপসর্গ নিয়ে একজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৭ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯০ জন। এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা ২৩ হাজার ৬৩১।








