1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিযবুত তাহরীরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

হিযবুত তাহরীরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। সংগঠনটি মিছিল নিয়ে বের হলে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে মিছিল পণ্ড করে দেয়।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু করলে এ ঘটনা ঘটে।

এর আগে, জুমার নামাজের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে ‘মুক্তির এক পথ, খিলাফত, খিলাফত’ স্লোগানে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিযবুত তাহরীর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।

শুক্রবার সংগঠনটি রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’–এর ডাক দেয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে; বিভিন্ন জায়গায় লিফলেটও বিলি করছে।

দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠন হওয়ায় হিযবুত তাহরীর কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।

হিযবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের চতুর্দিকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ ছাড়াও কয়েকটি জায়গায় সেনাবাহিনীর সদস্যদেরকেও অবস্থান দিতে দেখা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews