1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু

  • প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে

পথ হারিয়ে যশোরের ঝিকরগাছা থেকে ২৭৭ কিলোমিটার দূরে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা ৭০ বছর বয়সী কুলসুম ওরফে শানু বেগম অবশেষে ফিরেছেন স্বজনদের কাছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘ ১৭ দিন পর বাড়ি ফেরার পথ ধরেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সেভেন ডিলাক্স পরিবহনের একটি বাসে যশোরের ঝিকরগাছার উদ্দেশে রওনা হন শানু। তাকে নিতে ঝিকরগাছা থেকে কলাপাড়ায় আসেন প্রতিবেশী রোজিনা বেগম (৪৫)। তারা দুজনই ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন জানান, পরিচিত একজনের মাধ্যমে শানু বেগম তার কাছে আসেন। প্রথমদিকে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। এ কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান সার্বিক সহযোগিতা করেন।

ইউএনও আরিফুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শানু বেগমের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে। তার পরিচয় শনাক্ত, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং বাড়ি ফেরানোর পুরো প্রক্রিয়ায় পাশে দাঁড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সংগঠন সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত টানা ৯ দিন শানু বেগমকে অস্থায়ী আশ্রয়ে রাখে সংগঠনটি। এর আগে ১৭ দিন আগে সাতক্ষীরার কলারোয়ায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথ হারিয়ে তিনি কলাপাড়ায় চলে আসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews