1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২৮৫৭ পূজামণ্ডপে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

২৮৫৭ পূজামণ্ডপে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ 0 বার সংবাদি দেখেছে

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ২৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তার জন্য মোট ৪৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে।

তথ্য অনুযায়ী, বিজিবির নিরাপত্তাধীন সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় ১৪১১টি এবং সীমান্তের বাইরে ১৪৪৬টি পূজামণ্ডপ রয়েছে। সীমান্তের বাইরে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৪৪১টি, চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী এলাকায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

বিজিবি সর্বদা জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews