1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অসচেতনতাই ভোক্তার অধিকার সংরক্ষণে অন্যতম বাধা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অসচেতনতাই ভোক্তার অধিকার সংরক্ষণে অন্যতম বাধা

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // অসচেতনতাই ভোক্তার অধিকার সংরক্ষণে অন্যতম বাধা বা অন্তরায়। তাই ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদের সভাপতিত্বে বক্তব্য দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, ক্যাব- বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, চেম্বার অব কর্মাসের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাধারণ ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews