1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগুনে পুড়ল ২৩ দোকান-বসতঘর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আগুনে পুড়ল ২৩ দোকান-বসতঘর

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে আগুন লেগে অন্তত ১৮ ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

রোববার (১৫ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদার সুদর্শন বড়াল জানান, বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ পাঁচটি বসতঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার বলেন, ‘রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ফার্মেসিসহ বাজারের অনেক দোকান পুড়ে গেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কীভাবে পুষিয়ে উঠব, তা ভেবে পাচ্ছি না।’

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ময়নুল হক রাসেল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনের লেলিহান শিখায় ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে। পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করছি।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল বলেন, বাজারে প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডে ১৮টির মতো প্রতিষ্ঠান পুড়ে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

নেছারাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. কলীম উল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়। তবে যোগাযোগব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হয়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews