1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আভাসের উদ্যোগে গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

আভাসের উদ্যোগে গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৫ 0 বার সংবাদি দেখেছে
30

নিউজ ডেস্ক: বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এর যমুনা পাম্প সংলগ্ন এলাকায় আভাসের উদ্যোগে ১৬ ই এপ্রিল ২০২৫ ইং গৃহকর্মীদের নিয়ে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

আগামী ১ মে, বিশ্ব শ্রমিক দিবস হলেও, গৃহশ্রমিকবৃন্দ শ্রম আইনের অন্তর্ভুক্ত নন। এর পরিপ্রেক্ষিতে, শ্রম আইনে অন্তর্ভুক্তকরনের দাবী নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সাথে গৃহকর্মী অধিকার ও সুরক্ষা নীতিমালা ২০১৫ এর বাস্তবায়ন ও আইএলও কনভেনশন ১৮৯ এর অনুসমর্থন এর এর দাবী পেশ করা হয়।

মানববন্ধন ও র‍্যালিতে প্রায় ৭০ জন গৃহকর্মী অংশগ্রহন করে এবং সাপ্তাহিক ছুটি,ন্যায্য মজুরি, গৃহকর্তাদের ভালো ব্যাবহার সহ ইত্যাদি দাবি উপস্থাপন করে।

আভাসের উদ্যোগে, অক্সফাম ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা বাস্তবায়নের জন্য “ইনশিউরিং ডমেস্টিক ওয়ার্কার্স রাইটস ইন বরিশাল সিটি কর্পোরেশন আন্ডার ইডব্লিউসিএসএ ” নামক এই প্রকল্পটি বরিশাল সিটি কর্পোরেশন এ বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews