1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইন্দুরকানীতে ৪ পরীক্ষার্থীসহ ৩ শিক্ষক বহিষ্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ইন্দুরকানীতে ৪ পরীক্ষার্থীসহ ৩ শিক্ষক বহিষ্কার

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে

ইন্দুরকানী প্রতিনিধি // পিরোজপুরের ইন্দুরকানীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় চার পরীক্ষার্থীসহ ৩ শিক্ষককে বহিষ্কার করেছে কেন্দ্র সচিব।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে সেতার স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এইচএসসি বিএম পরীক্ষা কেন্দ্রে ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় পরীক্ষার্থীর সাথে মোবাইল ফোন থাকায় ৩ কক্ষ পরিদর্শকসহ ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিস্কৃত কক্ষ পরিদর্শক হলেন কেসি টেকনিক্যাল কলেজের প্রভাষক নাসির উদ্দিন, ইন্দুরকানী সরকারি কলেজের  প্রভাষক আফজাল হোসেন, পত্তাশী জনকল্যাণ কলেজের প্রভাষক ফারুক হোসেন। বহিস্কৃত পরীক্ষার্থীরা হল পত্তাশী জনকল্যাণ কলেজের তিনজন ও কেসি টেকনিক্যাল কলেজের একজন।

ইন্দুরকানী এইচএসসি বিএম কেন্দ্রের কেন্দ্র সচিব কিরণ চন্দ্র বৈরাগী জানান, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন রাখার অপরাধে চার পরীক্ষার্থীকে বহিস্কার ও তিন প্রভাষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews