1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এসআই ইদ্রিসের সাফল্য/ বরিশালে দুই’শ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২০ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

এসআই ইদ্রিসের সাফল্য/ বরিশালে দুই’শ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৪ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক

বরিশালের এয়ারপোর্ট থানার রেন্টিতলা শিকদার বাড়ি এলাকায় পুলিশের অভিযানে ২০২ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাত ১০টা ০৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করেন এয়ারপোর্ট থানার এসআই ইদ্রিস।

গ্রেফতারকৃতরা হলেন-মাহমুদ আলম ফরাদ ও সোহেল রানা। গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইদ্রিসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে এয়ারপোর্ট থানা। এসআই ইদ্রিসের এ অভিযানে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই মো. ইদ্রিস এয়ারপোর্ট থানার অন্যতম দক্ষ ও চৌকস অফিসার হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় মাদককারবারিদের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে বিভিন্ন অভিযান পরিচালনা করছেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অতীতেও বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের সদস্য গ্রেফতার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসআই ইদ্রিস এলাকার নিরাপত্তা রক্ষায় সবসময় সচেষ্ট থাকেন। রাত-দিন পরোয়া না করে তিনি নিয়মিত টহল, চেকপোস্ট নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অ্যাকশনে যাওয়া-এসব কাজের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।

এ অভিযানের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো যে তিনি অপরাধ দমনে সাহসী, দৃঢ়চেতা, এবং জনসেবায় নিবেদিত একটি পুলিশ অফিসার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews