
সোহেল খন্দকার,রাজপুর (ঝালকাঠি)প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানে বৃহস্পতিবার সকালে খালে পড়ে থাকা এক ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
শনাক্ত হওয়া ব্যক্তির নাম মো. নুর আলম কাগজি (৩৫)। তিনি রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামের আফছার কাগজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খালে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাঁর পরিচয় শনাক্তে সিআইডি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। এর মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।