
মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরে একটি চায়ের দোকানের সামনে থেকে তিনটি রামদা, একটি স্টিক, একটি চাকু ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামুরা বন্দরে দিলীপের চায়ের দোকানের সামনে থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পড়ে থাকতে দেখে পুলিশ। পরে সেগুলো উদ্ধার করে উজিরপুর মডেল থানায় নেওয়া হয়। তবে কে বা কারা কী উদ্দেশ্যে অস্ত্রগুলো সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উদ্ধার হওয়া পিস্তলটি আসল নাকি খেলনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণে পিস্তলটির প্রকৃত অবস্থা যাচাই করা হচ্ছে। এটি আসল আগ্নেয়াস্ত্র হলে এর উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ধামুরা বন্দরে দিলীপের চায়ের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রামদা, একটি স্টিক, একটি চাকু ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলটি আসল নাকি খেলনা, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।