1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে লালপুর বিক্ষোভ মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে লালপুর  বিক্ষোভ মিছিল 

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 179.53586; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 39;
লালপুর (নাটোর) প্রতিনিধি: দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনক্লাব মঞ্চে মুখপাত্র ও  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লালপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামায শেষে সাধারণ ছাত্র জনতার ব্যানারে লালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় গেট থেকে বের হয়ে লালপুর বাজার প্রদক্ষিণ করে। এসময় তারা, তুমি কে, আমি কে, হাদি হাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমার ভাই কবরে, খুনিরা কেন বাহিরে, লীগ ধর, জেলে ভর, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ বলে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে লালপুর ত্রিমোহনী চত্বরে সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদ হাসান, লালপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাদ্দাম হোসেন, লালপুর উপজেলা মডেল মসজিদের ইমাম সাজ্জাদুর রহমান, ছাত্র নেতা জুবায়ের আহমেদ,  ওবায়দুর রহমান।
এ সময় বক্তারা বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওসমান হাদীকে গুলি করে হত্যা করেছে ফ্যাসিবাদের দোসররা।
ওসমান হাদীকে গুলি করে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews