1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাউন্সিলর সুলতান মাহমুদের মানবিক উদ্যোগ, নিজস্ব অর্থায়নে বিধবা নারীদের ভাতা প্রদান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

কাউন্সিলর সুলতান মাহমুদের মানবিক উদ্যোগ, নিজস্ব অর্থায়নে বিধবা নারীদের ভাতা প্রদান

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১২৩ 0 বার সংবাদি দেখেছে
44

নিজস্ব প্রতিবেদক

মানবিক কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ। জটিল ও ব্যয়বহুল স্বাস্থ্য চিকিৎসা সম্পুর্ণ বিনামুল্যে প্রদানের পর এবার নিজস্ব অর্থায়নে বিধবা ভাতা প্রদান করে সর্বত্র প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এরই ধারাবাহিকতায় রুপাতলীস্থ নিজস্ব কার্যালয়ে ২৫০ জন নারীকে বিধবা ভাতা প্রদান করেন কাউন্সিলর সুলতান মাহমুদ। জানা গেছে, সিটি কর্পোরেশন থেকে জনপ্রতিনিধি হিসেবে প্রাপ্ত সন্মানি দিয়ে অসহায় বিধবা নারীদের এ আর্থিক সহায়তায় প্রদান করেন তিনি। এর আগে অসহায় নারী ও পুরুষদের নিজস্ব উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবাও প্রদান করেন কাউন্সিলর। এবার ওয়ার্ডের ২৫০ জন বিধবা নারীকে বিধবা ভাতার আওতায় নিয়ে আসেন কাউন্সিলর সুলতান মাহমুদ। সুবিধা ভোগীদের মধ্যে তিনি সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা প্রফেসর মাহমুদ আল কবির, বরিশাল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক, বরিশাল মহাঙ্গর যুবলীগের মাহমুদ আল সোহেল, ২৫ নং ওয়ার্ড যুবলীগের সদস্য শাহনেওয়াজ খান সম্রাট প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews