1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৩০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দেশের সব কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগ দিতে কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বর মধ্যে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বলা বলেছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. জে আর খান রবিন।

শুনানিকালে হাইকোর্ট বলেছেন, কারাবন্দিদেরও চিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার।

প্রসঙ্গত, কারা চিকিৎসক সংকট নিয়ে দেশের কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আদালতে রিট করেছিলেন আইনজীবী মো. জে আর খান রবিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews