1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটায় জেলেদের জালে ধরা পড়ল ৫ মণের ৩টি সেইল ফিস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

কুয়াকাটায় জেলেদের জালে ধরা পড়ল ৫ মণের ৩টি সেইল ফিস

  • প্রকাশিত : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গুড়া মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে তিনটি সেইল ফিস। এ মাছগুলোর ওজন হয়েছিল পাঁচ মণ।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো নিয়ে আসা হয়। তবে স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় মৃধা ফিসের মৎস্য ব্যবসায়ী জাহিদ মাছ তিনটি ২০ হাজার টাকায় কিনে নেন।

বাঁশখালির আল্লাহর দয়া ট্রলারের গুড়া মাঝি জানান, বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ৬ বাম এলাকায় মাছ তিনটি জালে ধরা পড়ে। মাছগুলো বড় হওয়ায় তাদের ট্রলারে তুলতে অনেকটা বেগ পেতে হয়েছিল।

পরে সেগুলো উঠিয়ে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হয়। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সেইল ফিস মূলত দ্রুতগতির মাছ। এ জাতের মাছ গভীর সাগরে বিচরণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews