1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খাটের নিচে মিলল লক্ষাধিক ইয়াবা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

খাটের নিচে মিলল লক্ষাধিক ইয়াবা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি // কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ নারী মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাব-১৫। গতকাল সোমবার সন্ধ্যায় ওই নারীকে আটক করা হয়। আজ মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫ এর মো. আবু সালাম চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) বিষয়টি জানান।

আটক নারী মাদকবিক্রেতা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লেজিরপাড়ার হাফিজ উল্লাহ স্ত্রী রুজিনা আক্তার (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আবু সালাম চৌধুরী জানান, লেজিরপাড়া এলাকার মৃত অলি আহমদের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব-১৫ একটি দল সেখানে অভিযান চালায়। তখন র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করলে ওই রুজিনাকে আটক করা হয়। তবে কৌশলে পালিয়ে যানতার আপন ভাই। পরে জিজ্ঞাসাবাদে রুজিনা খাটের নিচে প্লাস্টিকের বস্তায় ১ লাখ পিস ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন।

তিনি আরও জানান, ওই নারীসহ ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews