1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘুরে দাঁড়ালেন সাকিব, অলরাউন্ড নৈপুণ্যে এমিরেটসের জয় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঘুরে দাঁড়ালেন সাকিব, অলরাউন্ড নৈপুণ্যে এমিরেটসের জয়

  • প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার খেলতে নেমে শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের। এমআই এমিরেটসের হয়ে প্রথম দুই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এক ম্যাচে ১২ বলে ১৬ রান করার পরই তাকে তুলে নেওয়া হয়, আর বোলিংয়ে দুই ম্যাচে ২ ওভার করে দিয়ে বসেন ২৭ ও ২০ রান।

তবে তৃতীয় ম্যাচেই নিজের চেনা রূপে ধরা দিলেন সাকিব। আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। সাকিবের করা ২৪ বলের একটিতেও কোনো চার বা ছক্কা আসেনি; এর মধ্যে অর্ধেক বলই ছিল ডট।

ম্যাচের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ওভারের শেষ বলেই পাকিস্তানি তারকা ব্যাটারকে স্টাম্পড করে আইএল টি–টোয়েন্টিতে নিজের প্রথম উইকেটের দেখা পান সাকিব। পরের ওভারেই নেন দ্বিতীয় উইকেট। নবম ওভারে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন ফিরতি ক্যাচ তুলে দিলে সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন সাকিব নিজেই। ওই ওভারে দেন মাত্র ৩ রান।

এরপর ১১তম ওভারেও ৩ রান খরচ করেন তিনি, আর ১৫তম ওভারে নিজের শেষ ওভারেও দেন মাত্র ৩ রান-পুরো স্পেলজুড়েই ছিল নিয়ন্ত্রিত ও কিপটে বোলিং।

সাকিবের এমন চাপ তৈরি করা বোলিংয়ের সামনে ভাইপার্স ৭ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ১২৪ রান। জবাবে এমআই এমিরেটস ৬ উইকেট হারালেও হাতে থাকা ১৫ বলেই লক্ষ্যে পৌঁছে যায়। ৪ উইকেটের জয়ে ব্যাট হাতে সাকিব রাখেন অপরাজিত ১৭ রান, ম্যাচে নিজের অলরাউন্ড অবদান রেখে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews