1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চেয়ারম্যান পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চেয়ারম্যান পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী ও স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন। স্বামী বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ও তার স্ত্রী আছমা আক্তার লাকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এ ইউনিয়নে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল করার বিষয়টি বেশ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়া এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। তার স্ত্রী আছমা আক্তার লাকী গৃহিণী।

মুখলিছ মিয়া বলেন, ‘আমার স্ত্রী নিজের ইচ্ছায় মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রয়োজনে প্রত্যাহারও করে নিতে পারেন।’ যদিও তিনি তার স্ত্রীকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করিয়েছেন বলে একটি সূত্র দাবি করেছে।

এ ইউনিয়নের মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews