1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম-সাধারণ সম্পাদক বরিশালে সন্তান ইনান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম-সাধারণ সম্পাদক বরিশালে সন্তান ইনান

  • প্রকাশিত : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৩ 0 বার সংবাদি দেখেছে

ছাত্রলীগের নতুন কমিটিতে সাদ্দাম হোসেনকে সভাপতি ও বরিশালের সন্তান শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে গণভবন গেটে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের শীর্ষ দুই পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫৪ জন। তাদের মধ্যে ৯৬ জন সভাপতি ও ১৫৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

এদিকে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ছাত্রলীগের কমিটিও ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত; ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে সজল কুন্ডুর নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন শেখ হাসিনা।

এর আগে গত ২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন এবং এর পরদিন ৩ ডিসেম্বর অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews