1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জমিজমা নিয়ে বিরোধে উজিরপুরে যুবক আহত, থানায় অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

জমিজমা নিয়ে বিরোধে উজিরপুরে যুবক আহত, থানায় অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোঃ রাব্বি হাওলাদার (২০) নামে এক বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত রাব্বিকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৬ সেপ্টেম্বর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাইটশালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আহত রাব্বির বাবা আবুল হোসেন হাওলাদার বাদী হয়ে মোঃ ইমন হাওলাদার (২৬), মোঃ মোশারফ হাওলাদার (৫৫) ও মোসাঃ রেহেনা বেগম (৪৫)-এর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আবুল হোসেন হাওলাদার ও মোশারফ হাওলাদার একই বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন আবুল হোসেন হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তা সংলগ্ন এলাকায় বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করার চেষ্টা করা হয়। এ সময় রাব্বি হাওলাদার এতে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

গালিগালাজ করতে নিষেধ করায় একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে কাটা ও ফোলা জখম হয়। পাশাপাশি তার বাম হাতের একটি আঙুলের হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্বজনরা আহত রাব্বিকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত রাব্বির বাবা আবুল হোসেন হাওলাদার অভিযোগ করে বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের ‘দোসর’ এবং তারা বিএনপির সমর্থক। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবের কারণে তারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতে পারেননি। বর্তমানে প্রতিবাদ করতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আবুল হোসেন হাওলাদার।

তবে অভিযোগে অভিযুক্ত ইমন হাওলাদার, মোশারফ হাওলাদার ও রেহেনা বেগমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews