1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জমি বিরোধে উচ্ছেদ, খোলা আকাশের নিচে মানবেতর জীবন সোহেল খানের পরিবারের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জমি বিরোধে উচ্ছেদ, খোলা আকাশের নিচে মানবেতর জীবন সোহেল খানের পরিবারের

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮৩ 0 বার সংবাদি দেখেছে

মুন্না খান, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের সন্তুসপুর এলাকার বাসিন্দা সোহেল খানের পরিবার বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতের রায় কার্যকর করতে গিয়ে তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্তুসপুর এলাকার মো. হোসেন খলিফা ও সোহেল খানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরিবারের দাবি, সোহেল খান দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিল রোগে ভুগছেন। শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে তিনি মামলার ব্যয় বহন এবং আইনি লড়াই চালিয়ে যেতে পারেননি।

পরবর্তীতে আদালতের রায়ে জমির মালিকানা মো. হোসেন খলিফার পক্ষে গেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং কাজিরহাট থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহেল খানের পরিবারের বসবাসের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমের প্রাক্কালে এ উচ্ছেদের ফলে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা বর্তমানে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। পরিবারের সদস্যরা অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে জীবনযাপন করছেন।

অসুস্থ সোহেল খান জানান, নিজের বলে পরিচিত বসতভিটা হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। ছোট ছোট সন্তানদের নিয়ে কোথায় থাকবেন এবং কীভাবে জীবনযাপন করবেন, তা নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন।

এলাকাবাসীর অনেকেই বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, আদালতের রায় বাস্তবায়নের পাশাপাশি একটি অসহায় পরিবারের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। দ্রুত মানবিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা না হলে পরিবারটি আরও বড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বর্তমানে সোহেল খান ও তার পরিবার একটি নিরাপদ আশ্রয় এবং সমাজের সহানুভূতিশীল মানুষের সহযোগিতার প্রত্যাশায় দিন গুনছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews