1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জাল সনদে সভাপতির ছেলেকে প্রধান শিক্ষক নিয়োগ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জাল সনদে সভাপতির ছেলেকে প্রধান শিক্ষক নিয়োগ!

  • প্রকাশিত : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি // নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা না থাকায় জাল সনদ দিয়ে নিজের ছেলেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। নিয়োগের ৬ বছর পর সেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন প্রধান শিক্ষক ছেলে।

অনুসন্ধানে এমনি তথ্য হাতে এসেছে এ প্রতিবেদকের কাছে। ঘটনাটি নীলফামারীর জলঢাকার দক্ষিণ সিদ্ধেশ্বরী বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা যায়, ২০১০ সালে উপজেলার শৌলমারী ইউনিয়নের দক্ষিণ সিদ্ধেশ্বরী এলাকায় ‘‘দক্ষিণ সিদ্ধেশ্বরী বানিয়াপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’’ নামে একটি স্কুল প্রতিষ্ঠিত করেন একই এলাকার উকিল চন্দ্র রায়। একই সালের ১৪ নভেম্বর একটি আঞ্চলিক পত্রিকায় ওই স্কুলের ১ জন প্রধান শিক্ষক এবং ৩ জন সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সে সময় দুই পদে মোট ১৭ জন আবেদন করেছিল। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সরকারি নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক ন্যূনতম ডিগ্রি পাস ও সহকারী শিক্ষক পুরুষের এইচএসসি পাস এবং সহকারী শিক্ষক মহিলার ক্ষেতে এসএসসি পাস যোগ্যতা থাকার নিয়ম থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে ডিগ্রি পাসের একটি জাল সনদে ছেলে কাঞ্চন কুমার রায়কে ২০১০ সালের ২৮ নভেম্বর ওই স্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করেন তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উকিল চন্দ্র রায়।

চাকরিতে যোগদানের পর তৎকালীন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া সত্যায়িত কাঞ্চন কুমার রায়ের জমা দেওয়া ডিগ্রি পাসের সনদটির শিক্ষার্থী আইডি নাম্বার যাচাই করে দেখা যায় প্রকৃতপক্ষে সেই ডিগ্রি পাসের সনদটি বিকাশ চন্দ্র রায় নামে এক ব্যক্তির।

পরবর্তীতে ২০১৩ সালের পহেলা জুলাই সারা দেশের ন্যায় জলঢাকা উপজেলায় ৩৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়।

গেজেট প্রকাশের পরবর্তী সময়ে শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই বাছাইকালে নিজের ডিগ্রি পাস সনদ না থাকায় একটি জাল সনদ দাখিল করেন কাঞ্চন কুমার রায়।

অনুসন্ধানে আরও জানা যায়, স্কুল সরকারি হবে এমন খবর পেয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালে ভর্তি হয়ে ২০১৬ সালে ডিগ্রি পাস করেন কাঞ্চন কুমার রায়।

এ বিষয়ে তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রী উকিল চন্দ্র রায়ের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জাল সনদ দিয়ে নিয়োগের বিষয়ে দক্ষিণ সিদ্ধেশ্বরী বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান কাঞ্চন কুমার রায়ের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে আপনি যত বাড়াবাড়ি করবেন ততই আপনার সমস্যা আছে, সময়ে বলে দিবে বলে এ প্রতিবেদককে হুমকি প্রদান করে ফোন কেটে দেন তিনি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার বলেন, ‘প্রধান শিক্ষক নিয়োগে অবশ্যই ডিগ্রি পাস থাকতে হবে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews