1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রাম্পের নৈশভোজে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ট্রাম্পের নৈশভোজে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে নৈশভোজের সময় ‘গুলির ঘটনায়’ সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন।

ঘটনাটি স্থানীয় সময় গতকাল শনিবার রাতের। ওয়াশিংটন হিলটন হোটেলে বসেছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ। তাতে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

জাঁকজমকপূর্ণ এ আয়োজনে হঠাৎ শোনা যায় বিকট শব্দ। জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। সরিয়ে নেওয়া হয় অতিথিদেরও।

এ ঘটনার কিছু পরে নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্রাম্প লিখেন, আমি তাদের বলেছি, আমরা অনুষ্ঠানটি চালিয়ে যাই। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার পূর্ণাঙ্গ নির্দেশনা মেনে চলতে হবে।

ট্রাম্প আরও বলেন, সেই সিদ্ধান্ত যেটাই হোক না কেন, সন্ধ্যাটি পরিকল্পনার চেয়ে বেশ আলাদা হবে এবং আমাদের এটি আবার নতুন করে করতে হবে।

ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনীর একজন সদস্যের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান। তার আগে অতিথিদের অনেককেই টেবিলের নিচে সাময়িক আশ্রয় নিতে দেখা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews