1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হিন্দুর বাড়ি ঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন, অভিযোগ নিয়ে বিতর্ক কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির ‌‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া হামজার বিতর্কিত লালকার্ড, হারল শেফিল্ডও ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়  পায়রা নদীতে চোর-পুলিশ খেলা, থামছে না মা-ইলিশ নিধন

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানী ঢাকাসহ দেশে ৭ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দুই বিভাগে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।

 

 

 

সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানান গেছে।

 

এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে— এমন পরিস্থিতিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

 

আবহাওয়া অফিস আরো জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews