
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। এ সময় উজিরপুর উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, নাগরিক প্রত্যাশা এবং উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
১৪ অক্টোবর বুধবার রাত ৮টায় সংসদ সদস্যের নিজ বাসভবনের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উজিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সাংবাদিকরা। পরে প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা তাঁর সঙ্গে পরিচিত হন এবং পারস্পরিক মতবিনিময়ে অংশ গ্রহন করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া লিটন।
মতবিনিময়কালে উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, উন্নয়ন সম্ভাবনা এবং জনসাধারণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন সাংবাদিকরা। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা আলোচনায় গুরুত্ব পায়। স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যা চিহ্নিত করার পাশাপাশি এসব বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
এ সময় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাঁদের বক্তব্য ও মতামত শোনেন। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের সরাসরি মতবিনিময় স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, সিনিয়র সহ-সভাপতি আহমেদুর কবির বিপ্লব মোল্লা, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার, মোঃ নাসির উদ্দীন বালী অপু, মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম ও মোঃ সোহাগ হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ বাহারুল ইসলাম বাহার, কার্যনির্বাহী সদস্য সৈয়দ জাহিদ আলম এবং সদস্য মোঃ কাওছার হোসেন।
এ ছাড়া দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উজিরপুর প্রতিনিধি সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু উপস্থিত ছিলেন।