1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তজুমদ্দিনে গাঁজাসহ আটক ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

তজুমদ্দিনে গাঁজাসহ আটক ৩

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে

বিশেষ প্রতিনিধি // ভোলা তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ তিন সেবনকারী আটক করেন। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা যায়, তজুমদ্দিন থানার এসআই রাশেদ ৩৫৯ জিডি মূলে রাত্রিকালীন জরুরী ডিউটি পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাওলানাকান্দি এলাকার বেড়িবাঁধের জুয়েলের চায়ের দোকানের উত্তর পাশে বøকের উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে মোঃ সোহেল (৩০), মোঃ ফরহাদ (৩৫) ও রাকিবকে (৩০) দশ গ্রাম গাঁজাসহ আটক করেন।

এঘটনায় পুলিশ বাদী হয়ে তজুমদ্দিনে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ০৬/৯৬।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, ১০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সকল অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews