1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নগরীর কাউনিয়ায় দেবরকে না পেয়ে বড় ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নগরীর কাউনিয়ায় দেবরকে না পেয়ে বড় ভাবিকে পিটিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৭ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার।।  বরিশাল জেলার এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সারসি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে

দেবরকে না পেয়ে এক গৃহবধূকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় নিজ বসত বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত আইরিন আক্তার (২৫) হলেন সারসি ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সবুজ হাওলাদারের স্ত্রী। বর্তমানে তিনি বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ড ভর্তি রয়েছেন।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় রাসেল হাওলাদার, সুমাইয়া আক্তার হীরা, জাহানারা, মুক্তা, শিউলি ও অনিক হাওলাদার সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা গৃহবধূর দেবরকে মোঃ লিটন হাওলাদারকে খোঁজাখুঁজি করতে থাকে। দেবরকে বাড়িতে না পেয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গৃহবধূ আইরিনএর ওপর চড়াও হয়।

 

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা আইরিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘরে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা, স্বর্ণের চেইন নাকেরফুল ও ঘর-দুয়ার ভাংচুর করে ঘটনাস্থল ত্যাগ করে।

 

পরে স্বজনরা আহত গৃহবধূকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews