1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে নিহত ২২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

নাইজেরিয়ায় স্কুলভবন ধসে নিহত ২২

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৪০ 0 বার সংবাদি দেখেছে
31

আন্তর্জাতিক ডেস্ক // নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলের ভবন ধসে শিক্ষার্থীসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ক্লাস চলাকালে দুই তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের নিচে ১৫৪ জন আটকা পড়লেও, তাদের মধ্যে ১৩২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, প্লাটিউ রাজ্যের রাজধানীতে অবস্থিত সেইন্ট অ্যাকাডেমি নামের ওই স্কুলের ভবন ধসে পড়লে চাপা পড়ে শিক্ষার্থীরা। শনিবার কর্তৃপক্ষ জানায়, স্কুলটি ছিল বুসা বুজি সম্প্রদায়ের। স্কুলের শিক্ষার্থীদের বেশিরভাগের বয়স ১৫ বছর বা তার কম।

পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানিয়েছেন, আহত ৩০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্কুলভবন ধসের জন্য দুর্বল অবকাঠামো ও নদীর তীরের কাছে অবস্থানকে দায়ী করেছে রাজ্য সরকার। এ ধরনের সমস্যায় থাকা স্কুলগুলো বন্ধ করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ভবন ধসে পড়ার ঘটনা খুবই সাধারণ। গত দুই বছরে এক ডজনেরও বেশি ভবন ধসের ঘটনা রেকর্ড করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews