1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরকীয়ায় আসক্ত নারীরা বিড়াল বেশি পোষেন! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

পরকীয়ায় আসক্ত নারীরা বিড়াল বেশি পোষেন!

  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবদেক // বিবাহবিচ্ছেদের অধিকাংশ ঘটনাই ঘটে পরকীয়া সম্পর্কের কারণে। নারী-পুরুষ দুজনই পরকীয়া সম্পর্কে জড়াতে পারেন। পরকীয়ার খবর স্বজনদের মধ্যে পৌঁছে গেলে তা নিয়ে কৌতুহলেরও শেষ থাকে না। অনেকে তো কিছু জানার আগেই সন্দেহের চোখে দেখেন।

প্রতিবেশীরা তো কারো আচরণ আর চলাফেরা দেখেই সন্দেহ করে বসেন, ‘নিশ্চয়ই পরকীয়া করছে পাশের বাড়ির ভাবি বা ভাই’। পরকীয়া নিয়ে কৌতুহলের শেষ নেই বিশেষজ্ঞদেরও। নারী-পুরুষের আচরণ, জীবনযাত্রার ধরণ দেখে কীভাবে পরকীয়ার লক্ষণ বোঝা যায়, তা নিয়েও চলে নানা গবেষণা।

সম্প্রতি পরকীয়া সম্পর্ক নিয়ে একটি গবেষণা প্রকাশ পেয়েছে আমেরিকার জনপ্রিয় ডেটিং ওয়েবসাইট ‘ইলিসিটএনকাউন্টারস’। এক সমীক্ষায় দাবি করছে, পরকীয়ায় জড়িতরা বেশিরভাগই বিড়ালপ্রেমী হয়। বিশেষ করে নারীরা। গবেষণার ফলাফলে বিশেষজ্ঞরা জানান, পরকীয়া করছেন বা আগ্রহী এমন নারীরাই বিড়াল পোষেন বেশি।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ডেটিং ওয়েবসাইটটি পরকীয়ায় জড়িত ১ হাজার ৪০০ জন নারীকে নিয়ে সমীক্ষা করে। অংশগ্রহণকারী নারীদের বয়স, পেশা বা অন্য কোনো আর্থ-সামাজিক তথ্য গোপন রেখেই সমীক্ষাটি পরিচালনা করা হয়।

পরকীয়া সম্পর্কে জড়ানো নারীরা কোন প্রাণী পোষেন? এমন প্রশ্নের মুখোমুখি হোন অংশগ্রহণকারী নারীরা। এর মধ্যে ২২ শতাংশ নারী পরকীয়ায় লিপ্ত ছিলেন। তারা সবাই বিড়াল পোষেন। অন্য প্রাণী পোষার আগ্রহও দেখিয়েছেন তারা।

এরমধ্যে ১৯ শতাংশ নারী মাছ পালনে, ১৭ শতাংশ নারী হ্যামস্টার, ১৬ শতাংশ নারী গিনিপিগ, ১৫ শতাংশ নারী টিকটিকি, ১৪ শতাংশ নারী কচ্ছপ, ১৩ শতাংশ নারী পাখি, ১২ শতাংশ নারী কুকুর, ৫ শতাংশ নারী সাপ এবং ২ শতাংশ নারী খরগোশ পালনে আগ্রহ পোষণ করেছেন।

পরে সমীক্ষার চূড়ান্ত ফলাফলে বিশেষজ্ঞরা জানান, পরকীয়ায় জড়িত অধিকাংশ নারীরা বিড়াল পুষতেই বেশি পছন্দ করেন। এদিকে এই ধরনের সমীক্ষার কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews