1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রত‍ারণা মামলায় ৪০ বছর পলাতক ছিলেন আনোয়ার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

প্রত‍ারণা মামলায় ৪০ বছর পলাতক ছিলেন আনোয়ার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি // ৪০ বছর পর ঝালকাঠি নলছিটিতে প্রতরণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: আনোয়ার হোসেন (৬৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজধানী ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাংঙ্গুলী এলাকার মো. মমিন উদ্দিন ওরফে মন্তাজের ছেলে।

নলছিটি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হাসান জানান, আসামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৮৩ সালের সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। পরে তৎকালীন সামরিক আদালত (মার্শাল কোর্ট) তাকে গ্রেফতারী পরোয়ানা জারি করে। পরোয়ানা জারীর পরপরই তিনি পলাতক ছিলেন ।

দীর্ঘ প্রায় ৪০ বছর পর তাকে গ্রেফতার করা হয়। নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, ৪০ বছর পর প্রতরণা মামলার আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।তাকে সকালেই আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews