1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বঙ্গবন্ধু পরিবারের সদস্য এমপি শেখ তন্ময় এতিমদের সাথে দুপুরের খাবার খেলেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বঙ্গবন্ধু পরিবারের সদস্য এমপি শেখ তন্ময় এতিমদের সাথে দুপুরের খাবার খেলেন

  • প্রকাশিত : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির // কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেলেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য বাগেরহাট-২ আসনের এমপি, শেখ সারহান নাসের তন্ময়। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের জামিয়া-ই-ফারুকীয়া মঈনুচ্ছুন্নাহ কওমী মাদ্রাসা ও এতিম খানায় এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেলেন তিনি। এসময়ে এমপিকে কাছে পেয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়ে এতিম শিশুরা । কাছথেকে এমপির সাথে খাবার খেয়ে শিশুদের মাঝে বেশখানিকটা উচ্ছাস দেখা দিয়েছে।

দুপুরের খাবারের পুর্বে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে মাদ্রাসার মোহতামীম আলহাজ্ব মাও.ইসমাইল হোসেন কাশেমীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়। তিনি বলেন, বর্তমান সরকার দেশের আলেম ওলামাদের উন্নয়নের জন্য কাজ করছে, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মান করছে শেখ হাসিনা সরকার। আগামী নির্বাচনে দেশের সাধারন মানুষের পাশাপাশি আলেম ওলামায়েরা শেখ হাসিনা তথা আওয়ামীলীগকে ভোট দিবেন।

সভায় সম্মানীত মেহমান ছিলেন, নায়েবে মোহতামীম খাদেমুল ইসলাম গরহরডাঙ্গা মাদরাসা মুফতী উসামা আমীন।

এসময়ে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সহকারী ফিরোজুল ইসলাম, শেখ তন্ময় এমপির একান্ত সহকারী এইচ.এম.শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক সহ আলেম ওলামা, আওয়ামীলীগ ও সকল অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews