1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের বাজারে সবজি-মাছের চড়া দাম, হতাশ ক্রেতারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালের বাজারে সবজি-মাছের চড়া দাম, হতাশ ক্রেতারা

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাজারে শীতকালীন সবজি ও মাছের দাম চড়া। বিশেষ করে নদীর মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছের দাম বেড়েছে। এতে ক্রেতাদের মধ্যে দেখা হয়েছে ক্ষোভ। তবে কিছুদিন ধরে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত।

সোমবার (১৬ নভেম্বর) নগরীর পোর্ট রোড মাছ বাজার ও বহুমুখী সিটি মার্কেটের পাইকারি সবজির বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

নগরীর বহুমুখী সিটি মার্কেটের পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ ৬০ টাকা, পটল ৪০, ঢেঁড়স ৪০, চিচিঙ্গা ৪০, ধুন্দল ৫০, ঝিঙা ৪০, করলা ৪০, ফুলকপি ৪৫, বাঁধাকপি ৬০ এবং গাজর ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপে ৬-১০ টাকা, লাউ ৪০ টাকা এবং প্রতি হালি লেবু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শীতকালীন শিম বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে সবজির দাম কেজিতে আরও ২০ থেকে ৪০ টাকা বেশি।

অন্যদিকে মাছের বাজারে প্রতি কেজি পাবদা ৩০০-৩২০ টাকা, রুই ২৮০-৪৫০, কাতলা ২৮০-৫০০, তেলাপিয়া ১৬০-১৮০, পাঙাশ ১৮০-২০০, চাষের কৈ ২০০-২২০ এবং দেশি কৈ ৫৫০-৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া চাষের শিং ৪০০-৫০০ টাকা, টেংরা ৫৫০-৬৫০, বোয়াল ৬০০-৮০০, চিংড়ি ৭৫০-১ হাজার ৩০০ এবং কোরাল ৫০০-৯৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে ইলিশের দাম ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৭০ টাকা, লেয়ার ৩২০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে।

বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, মাছের দামের পাশাপাশি সবজির দামও বেড়েছে। মাছের মধ্যে বিশেষ করে চিংড়ি, বোয়াল ও দেশি মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে অনেকেই পছন্দের মাছ না কিনে তুলনামূলক কম দামের তেলাপিয়া ও পাঙাশ কিনছেন।

মাছ ব্যবসায়ীরা বলছেন, নদ-নদীতে দেশি মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছের চাহিদা বেড়েছে। এর প্রভাব পড়েছে বাজারদরে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

বহুমুখী সিটি মার্কেটের পাইকারি সবজি ব্যবসায়ী শুভ বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। সরবরাহ আরও বাড়লে আগামীতে দাম কমতে পারে। তবে পরিবহন খরচসহ বিভিন্ন কারণে খুচরা বাজারে দাম কিছুটা বেশি থাকছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews