1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে গ্যাস সংকট: ১৫০০ টাকার সিলিন্ডার ১৯০০, ভোগান্তিতে নগরবাসী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে গ্যাস সংকট: ১৫০০ টাকার সিলিন্ডার ১৯০০, ভোগান্তিতে নগরবাসী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে হঠাৎ করে এলপিজি গ্যাস সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত দুই দিন ধরে নগরীর বিভিন্ন খুচরা দোকানে গ্যাস না পাওয়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা, বিশেষ করে বাসাবাড়ির গৃহিণীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নগরীর অধিকাংশ দোকানেই গ্যাসের সরবরাহ নেই। কোথাও কোথাও পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে বাড়তি দামে। ব্যবসায়ীরা জানান, কোম্পানিগুলো দাম বাড়িয়ে দিচ্ছে, তবুও পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না।

নগরীর নতুনবাজার এলাকায় অবস্থিত বরকত এন্ড জেনারেল স্টোরে দেখা যায়, আগে ১৫০০ টাকায় বিক্রি হওয়া একটি গ্যাস সিলিন্ডার বৃহস্পতিবার পাইকারি পর্যায়ে ১৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে সেই গ্যাস ১৯০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দোকান মালিকদের কাছে গ্যাস ক্রয়ের রশিদ বা নির্ধারিত মূল্য সম্পর্কে জানতে চাইলে তারা জানান, আগের কেনা পণ্য থাকলেও নতুন দামে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে কোম্পানি দাম সমন্বয় করবে বলেও দাবি করেন তারা।

এদিকে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নড়েচড়ে বসেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জানিয়েছেন, কোনো ভোক্তা অভিযোগ করলে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলা প্রশাসকও জানিয়েছেন, নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রির কোনো সুযোগ নেই। যদি কেউ অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করে, তাহলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান পরিস্থিতিতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews